Monday, March 10, 2025

হালাল হারাম



গান জানিনা? বলিস কিরে! 
বাথরুমে তো রোজই গাই-
টাইমলাইন তো ঘুরে এলি;
দেখিসনা! লাইক কত পাই?

ফালতু রেয়াজ করলি বহুত
কি দাম আছে এই দেশে?
অর্থও নাই, সম্মানও নাই 
মারা খাবি সব শেষে।

হারাম জিনিষ; করলেই পাপ;
তারচে ভালো চেঁপে যা!
এই হারামির আতুর ঘরে-
হালাল-হারাম মেপে যা!


Monday, March 3, 2025

খাই খাই চাই চাই


 

খাই খাই চাই চাই
বহু দিন খাই নাই।
খেতে গিয়ে মরে যাই,
তবু আরো খেতে চাই।

তুই ভাই দুরে থাক
আরো খাবো, হাঁক-ডাক
দেখে হই নির্বাক!
চলছে তো চলছেই

তাকাওনা যেদিকেই,
সবকিছু গিলছেই।
পেট ভরে ফেটে যাক
খাওয়ার শেষ নেই

চেয়ে চিন্তে খাই-
মুখ থেকে কেড়ে খাই
পচা-ধচা সব খাই
পেটে বড় ভুক ভাই। 



এক মহান নেতা


আমি হলাম এক মহান নেতা
দেশ ও জাতির কান্ডারী;
জনগন দিন-রাত কাজ করে সব
আমি সেথা হই ভান্ডারী।
 
পরিবার সব মোর ভিন দেশে রয়
সেথা আছে মোর গাড়ি বাড়ি।
পড়াশুনা ট্রিটমেন্ট রাজার হালে;
ঘরে চলে রাজকীয় হাড়ি।
 
নিজ দেশে কাজ মোর শুধু একটাই
জনগন রাখা টেনশনে!
ধর্য্য ধরিয়া তারা  মুখ বুজে যেন,
সুদিন আসার দিন গোনে।

আমার দেশের এই আবেগী জনতা!
চোরের দুঃখে যারা কাঁদে;
চোরযদি জেলে থাকে; কিংবা বিদেশে;  
তবে তারা ভোগে অবসাদে।

প্রাণ করে আনচান’ এই মোর পিছুটান
 তাইতো এ দেশ ভালোবাসি।
সবার মাথার পরে ভাঙ্গিয়া কাঠাল,
পরিবার নিয়ে আমি হাসি। 

Sunday, February 23, 2025

গাধার দেশে-



যতই বলো, কিংবা পেটাও
ছাড়বোনা এই চেয়ার!
চেয়ার এবং অযোগ্যতার
এমনটাই পেয়ার।
চেয়ারগুলো গাধার দেশে
খুব ক্ষমতার ধরে;
কর্তব্যের নেইকো হিসেব-
সুযোগ থরে থরে!
”করার যা” সব বাকীর খাতায়,
”সুযোগ” নগদ নিয়ে;
গাধার দেশে সব গাধাদের
সান্তনা যাই দিয়ে!
গাধার যদি তারপরেও
খুব হৈ-চৈ বাড়ে;
বিরোধীদের লক্ষ করে;
দেই ফাঁসিয়ে তারে!
গাঁধা কি আর মন্দ-ভালোর
তেমন কিছু জানে?
ঘাষ-ভুসিতেই তুষ্ট তারা
সেটাই স্বর্গ মানে।

24/12/25

Tuesday, February 18, 2025

নব্য ফ্যাসিষ্ট




নব্য ফ্যাসিষ্ট-
 
ইচ্ছে হলে রাখেন তিনি
ইচ্ছে হলেই মারেন;
ইচ্ছে হলে টিপে ধরেন
ইচ্ছে হলেই ছাড়েন!
ইচ্ছে হলে মিথ্যে বলেন
ইচ্ছে হলেই চুপ!
ইচেছ হলে চাপড়ে টেবিল
বিরাগ ঝাড়েন খুব।
ইচ্ছে হলে খেয়ে দেয়েও
বলেন ক্ষুধায় আছি;
ইচ্ছে হলে লম্পটদের
রাখেন কাছাকাছি।
ইচ্ছে হলেই ব্যবসা করেন;
ইচ্ছে হলেই হাওয়া;
সুযোগ পেলেই শুরু করেন
রাজনীতি গান গাওয়া!
ইচ্ছে হলেই অযোগ্যদের
গলায় রাখেন হাত;
ইচ্ছে হলে; মারা খেয়েও
ভোলেন প্রতিঘাত।
ইচ্ছে হলেই তুড়ি দিয়ে
যুক্তিকে দেন ফাঁসি!
ইচ্ছে হলেই ছ্যচড়া পটান
দিয়ে মুচকি হাসি!
ইচ্ছে হলেই যাচ্ছেতাই কে
প্রতিষ্ঠাতেই খুশী;
ইচ্ছে হলেই আগুন ধরান;
ইচ্ছে হলেই ঘুষি!

তার ইচেছতে না চললে কেউ,
 শত্রু সে এই দেশের;
তাহার মতোন না হলেই
ক্ষতি পরিবেশের।
অনুভূতি সবগুলো তার
সবার চেয়ে বেশী;
ভিন্ন মতাদর্শ রুখতে
লাগান হাতের পেশী।
কোন কিছুই তারচেয়ে আর
কেউ বোঝেনা ভালো!
নানান গুনের আধার তিনি
দেশ ও দশের আলো।
এসব গুনের ছিটে ফোটাও
দেখলে অন্য কারো-
রেগে তারেই ফ্যাসিষ্ট বলেন-
বুদ্ধি! ভাবতে পারো? -!!!


Saturday, August 10, 2024

সাম্যবাদী - ঘুষখোর



সাম্যের গান গাই,
ঘুষের ক্ষেত্রে ধর্ম বর্ণ কোন ভেদাভেদ নাই।
নারী কিংবা পুরুষ কিংবা হোকনা সে প্রতিবন্ধী:
ঘুষের বেলায় এদের রয়েছে গলায় গলায় সন্ধি।
নেফাউল হোক অভিজিৎ হোক হোক না সে জাহানারা;
তাহারা খাইবে জনগন শুধু দিয়ে যাবে কাফফারা।
একপেটে যদি না ধরে তাতে কি? পেট নেবে ধার করে
কামাবে একাই, চৌদ্দ গুষ্টি খাবে শতাব্দী ধরে।
বুঝিসনা কেন ওদের রয়েছে বহুবিধ মজবুরী;
পঙ্গু সবাই পরিবারে যত আছে উত্তরসূরী।

জন্মের পরে  পড়াশুনা করে হয়  মানসিক রুগী

অসীম ক্ষুধার জটিল ব্যাধিতে ক্রমাগত যায় ভুগী।

 নিজেও ভুগবে, ভোগাবে সকল বাংলার জনগন

যন্ত্রের মতো নির্মম ওরা নেই মানুষের মন।



হালকা অষুধে এই শালাদের সারিবার উপায় নাই;
ঘুষ চাইলেই লাত্থি মারিয়া বলিবা চুদির ভাই।

 


Friday, November 17, 2023

মৃতদের শহর

তোমরা কি জানো?
তোমাদের পাশের বাড়ির জীবিত লেখকটি
কতগুলো কবিতা, গান বা উপন্যাস লিখেছে?
তার জীবন-জীবিকার বর্তমান অবস্থা কি?

কিংবা; পাশের পাড়ার মেয়েটিকে চেনো?
যে জাতীয় প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কার পেয়ে
তোমাদেরএলাকার সুনাম বাড়িয়েছে;
যে এখন তেমন ঘর থেকেই বেরোয় না।

অথবা সেই শিল্পীদের কথা?
যারা রঙ আর কাগজের মূল্য বৃদ্ধিতে ছবি আঁকা ছেড়েই দিয়েছে?
 
তোমরা কি জানো?
আশেপাশের কত সৃষ্টিশীল মানুষ তাদের সৃষ্টিশীলতাকে
অভাবের কাছে বিক্রি করে দিয়ে পেট চালানোর সংগ্রামে যোগ দিয়েছে?
 
তোমরা তো মৃতদের শহরে বসবাস করো!
এলাকার বা দেশের জনপ্রিয় মৃত মানুষগুলো তোমাদের প্রধান লক্ষ্য
তোমরা এটুকুও জানোনা যে,
মৃতদের শহরে মৃতদের নিয়ে শুধু মৃতরাই বসবাস করে।।