আম জনতা চোর,
সোহেল এর ছড়া এবং কবিতা
Sunday, July 26, 2026
Tuesday, April 14, 2026
নববর্ষ ১৪৩৩
পুরাতন গ্লানি
যাক মুছে যাক
মনের কালিমা
যাক ঘুচে-
সম্পৃতি আর সম্মিলনেই
আঁধার আজিকে
যাক মুছে।
অল্পে তুষ্টি
নিয়ে যারা আছে,
লোভ-লালসার টুটি
ধরে-
শান্তিতে থাক
সবাই তাহারা
সমৃদ্ধিতে যাক
ভরে।
অপরের ক্ষতি
না করে যাহারা
ভালো আছে, তারা
ভালোই থাক-
অপরের সুখে জ্বলে
যার মন
জলিয়া-পুড়িয়া
হোক সে খাক।
কৃতঘ্ন যারা
নিজের লোভের
আগুনে পুড়িয়া
মর সবাই-
সত্য-মিথ্যে
সময়ে আসিয়া
নিজকে প্রকাশ
করে সদাই।
নতুন বছর ফিরে
ফিরে আসে
পঁচামাল কিছু
যায় রয়েই-
পচিতে পচিতে
অসহনীয় হলে
শেষগতি হবে ডাস্টবিনেই।
Monday, September 1, 2025
লড়াই করে বাঁচতে চাই
বেশীদিন নয়, এই তো সেদিন, বছর তিনেক আগে,
আইনস্টাইন হঠাৎ করিয়া রাতের প্রথম ভাগে,
আপেক্ষিকতা অংক কষিয়া, করিলেন সমাধান,
ভর ও শক্তি দেখা দিলো শেষে দুই নামে একই প্রাণ।
রাত কাটে নাকো, সময় থামিয়া স্থির হয়ে থাকে তার,
সকাল হইবে, সবাই জানিবে, রাত বাঁকী কত আর?
হইচই হবে, উৎসব হবে, দেশে হবে সমৃদ্ধি,
এই সমাধান দেশে এনেদেবে জ্যামিতিক প্রবৃদ্ধি।
বছর ঘুরতে বিশ্বে স্বদেশ এক নম্বর হবে।
অবশেষে রাত ফিকে হয়ে আসে, বাজে আজানের ধ্বনি,
কপাট খুলিয়া আইনস্টাইন রাস্তায় আসিয়া জোটে।
কারে কই? করে কই? ভেবে ভেবে খুঁজিনা বেড়ান তিনি
দেখিলো সবাই পেরেশান আছে নিজ নিজ টেনশনে
কারো কথা কেহ শোনেনা, সবাই বাঁশের গিট্টু গোনে।
Friday, August 29, 2025
নির্বোধের সর্গ
বল তো দেখি, সত্যি করে—শান্তিতে কি আছিস?নিজের গড়া জাহান্নামেস্বর্গের আশায় বাঁচিস?পরের তরে গর্ত খুঁড়েকরলিরে সব মাটি;তুই, আমি আর আমরা মিলেসেই পথেই হাঁটি।লোভে পড়ে পায়েশ ভেবেমলে দিলি চাটা;আরাম করে বসলি যেথায়বাঁশটি ছিল ফাটা।ফাটাবাঁশের ঝক্কি অনেক,যায় না নড়াচড়া;ক’দিন পরে বুঝবি, কারেবলে জ্যান্ত মরা!
Tuesday, August 5, 2025
মুক্তি নামের অসুখ - মুক্তি প্রীতি
মুক্তি
মানে অন্ধকারে
আশার আলোর রেখা।
মুক্তি মানে স্বাধীনভাবে,
যা ইচ্ছে তাই লেখা।
মুক্তি
মানে মনের কথা,
নির্ভয়ে সব বলা;
মুক্তি মানে স্বার্থ সবার,
রক্ষা করে চলা।
মুক্তি
মানে অন্য সবাই,
মুক্ত আমার থেকে —
মুক্তি মানে মুক্ত আমি,
অন্য সবার থেকে —
মুক্তি
মানে ভালোবাসা;
বয়ে চলা নদী —
মুক্তি মানে পুরো জাতির,
এগিয়ে চলার গতি।
মুক্তি
মানে ধানের ক্ষেতে,
উতাল পুবাল হাওয়া —
মুক্তি মানে যুক্তি দিয়ে,
সত্যটাকে পাওয়া।
মুক্তি
সকল বৈষম্যের,
ঘটায় অবসান —
মুক্তি হলো ব্যক্তিত্ব,
আর আত্মসম্মান।
মুক্তি
হলো মুক্ত চিন্তা —
ভাবনা এবং কাজে।
মুক্তি আছে নিজ ইচ্ছায়,
বাঁচা-মরার মাঝে।
মুক্তি
হলো মনের ভেতর,
স্বাধীন স্বাধীন বোধ —
মুক্তি মানে নয়তো শুধু,
গুড়িয়ে দেওয়ার ক্রোধ!
মুক্তি
পাগল এই বাঙালি —
পাগল একটা জাতি!
স্বাধীন দেশকে মুক্ত করে,
তারা দিবা-রাত্রি।
একদল এসে
দখল করে,
জুলুম-শোষণ চালায় —
বাকিরা সব সময় কাটায়,
যুদ্ধ-যুদ্ধ খেলায়।
ঠিক খেলা
নয় — রক্ত-জীবন,
আমজনতার ঝড়ে।
রাস্তাঘাটে, কিংবা তারা,
বাসায় বসেও মরে।
এক দল
এসে কয়েক বছর,
থাকবে ধনে-মানে —
দেশটা লুটে ব্যস্ত রবে,
সম্পদ আহরণে।
তার পরে
দেশ মুক্ত হবে,
আসবে আর এক দল —
একই খেলার ঘূর্ণিপাকে,
একই ফলাফল।
শেষিতদের
ঘুরে-ফিরে,
শোষণ করাই হবে।
মালিক পক্ষ লুটবে আবার —
পরে বিদেশ রবে।
এটা হলো
দেশ ডাকাতির,
সুচতুর এক রীতি —
সময়টাকে ভাগে ভাগে,
ব্যবহারের কৃতি।
এটাই চলে
সেই দেশে,
যেই দেশের জনগণ —
মুক্তিপ্রীতি রোগে ভুগে,
জীর্ণ যাদের মন।
লড়াই করে
বেঁচে থাকা,
লক্ষ তাদের স্থির —
বিফলতার লক্ষ্যে এরাই,
রক্ত দেওয়া বীর!
Tuesday, July 29, 2025
ঘুষের রেট!!
দুষিত মনের লোভ বেড়ে চলে
যত গত হয় DATE.
ঘুষ নিতে-নিতে শান্তি হারিয়ে
বাড়াবি তোর POCKET?
বুঝবি যেদিন - ততদিনে হায়!
হয়ে যাবে খুব LATE.



