পুরাতন গ্লানি
যাক মুছে যাক
মনের কালিমা
যাক ঘুচে-
সম্পৃতি আর সম্মিলনেই
আঁধার আজিকে
যাক মুছে।
অল্পে তুষ্টি
নিয়ে যারা আছে,
লোভ-লালসার টুটি
ধরে-
শান্তিতে থাক
সবাই তাহারা
সমৃদ্ধিতে যাক
ভরে।
অপরের ক্ষতি
না করে যাহারা
ভালো আছে, তারা
ভালোই থাক-
অপরের সুখে জ্বলে
যার মন
জলিয়া-পুড়িয়া
হোক সে খাক।
কৃতঘ্ন যারা
নিজের লোভের
আগুনে পুড়িয়া
মর সবাই-
সত্য-মিথ্যে
সময়ে আসিয়া
নিজকে প্রকাশ
করে সদাই।
নতুন বছর ফিরে
ফিরে আসে
পঁচামাল কিছু
যায় রয়েই-
পচিতে পচিতে
অসহনীয় হলে
শেষগতি হবে ডাস্টবিনেই।