Tuesday, April 14, 2026

নববর্ষ ১৪৩৩

 

পুরাতন গ্লানি যাক মুছে যাক

মনের কালিমা যাক ঘুচে-

সম্পৃতি আর সম্মিলনেই

আঁধার আজিকে যাক মুছে।

 

অল্পে তুষ্টি নিয়ে যারা আছে,

লোভ-লালসার টুটি ধরে-

শান্তিতে থাক সবাই তাহারা

সমৃদ্ধিতে যাক ভরে।

 

অপরের ক্ষতি না করে যাহারা

ভালো আছে, তারা ভালোই থাক-

অপরের সুখে জ্বলে যার মন

জলিয়া-পুড়িয়া হোক সে খাক।

 

কৃতঘ্ন যারা নিজের লোভের

আগুনে পুড়িয়া মর সবাই-

সত্য-মিথ্যে সময়ে আসিয়া

নিজকে প্রকাশ করে সদাই।

 

নতুন বছর ফিরে ফিরে আসে

পঁচামাল কিছু যায় রয়েই-

পচিতে পচিতে অসহনীয় হলে

শেষগতি হবে ডাস্টবিনেই।

No comments:

Post a Comment