Sunday, February 23, 2025

গাধার দেশে-



যতই বলো, কিংবা পেটাও
ছাড়বোনা এই চেয়ার!
চেয়ার এবং অযোগ্যতার
এমনটাই পেয়ার।
চেয়ারগুলো গাধার দেশে
খুব ক্ষমতার ধরে;
কর্তব্যের নেইকো হিসেব-
সুযোগ থরে থরে!
”করার যা” সব বাকীর খাতায়,
”সুযোগ” নগদ নিয়ে;
গাধার দেশে সব গাধাদের
সান্তনা যাই দিয়ে!
গাধার যদি তারপরেও
খুব হৈ-চৈ বাড়ে;
বিরোধীদের লক্ষ করে;
দেই ফাঁসিয়ে তারে!
গাঁধা কি আর মন্দ-ভালোর
তেমন কিছু জানে?
ঘাষ-ভুসিতেই তুষ্ট তারা
সেটাই স্বর্গ মানে।

24/12/25

Tuesday, February 18, 2025

নব্য ফ্যাসিষ্ট




নব্য ফ্যাসিষ্ট-
 
ইচ্ছে হলে রাখেন তিনি
ইচ্ছে হলেই মারেন;
ইচ্ছে হলে টিপে ধরেন
ইচ্ছে হলেই ছাড়েন!
ইচ্ছে হলে মিথ্যে বলেন
ইচ্ছে হলেই চুপ!
ইচেছ হলে চাপড়ে টেবিল
বিরাগ ঝাড়েন খুব।
ইচ্ছে হলে খেয়ে দেয়েও
বলেন ক্ষুধায় আছি;
ইচ্ছে হলে লম্পটদের
রাখেন কাছাকাছি।
ইচ্ছে হলেই ব্যবসা করেন;
ইচ্ছে হলেই হাওয়া;
সুযোগ পেলেই শুরু করেন
রাজনীতি গান গাওয়া!
ইচ্ছে হলেই অযোগ্যদের
গলায় রাখেন হাত;
ইচ্ছে হলে; মারা খেয়েও
ভোলেন প্রতিঘাত।
ইচ্ছে হলেই তুড়ি দিয়ে
যুক্তিকে দেন ফাঁসি!
ইচ্ছে হলেই ছ্যচড়া পটান
দিয়ে মুচকি হাসি!
ইচ্ছে হলেই যাচ্ছেতাই কে
প্রতিষ্ঠাতেই খুশী;
ইচ্ছে হলেই আগুন ধরান;
ইচ্ছে হলেই ঘুষি!

তার ইচেছতে না চললে কেউ,
 শত্রু সে এই দেশের;
তাহার মতোন না হলেই
ক্ষতি পরিবেশের।
অনুভূতি সবগুলো তার
সবার চেয়ে বেশী;
ভিন্ন মতাদর্শ রুখতে
লাগান হাতের পেশী।
কোন কিছুই তারচেয়ে আর
কেউ বোঝেনা ভালো!
নানান গুনের আধার তিনি
দেশ ও দশের আলো।
এসব গুনের ছিটে ফোটাও
দেখলে অন্য কারো-
রেগে তারেই ফ্যাসিষ্ট বলেন-
বুদ্ধি! ভাবতে পারো? -!!!


Saturday, August 10, 2024

সাম্যবাদী - ঘুষখোর



সাম্যের গান গাই,
ঘুষের ক্ষেত্রে ধর্ম বর্ণ কোন ভেদাভেদ নাই।
নারী কিংবা পুরুষ কিংবা হোকনা সে প্রতিবন্ধী:
ঘুষের বেলায় এদের রয়েছে গলায় গলায় সন্ধি।
নেফাউল হোক অভিজিৎ হোক হোক না সে জাহানারা;
তাহারা খাইবে জনগন শুধু দিয়ে যাবে কাফফারা।
একপেটে যদি না ধরে তাতে কি? পেট নেবে ধার করে
কামাবে একাই, চৌদ্দ গুষ্টি খাবে শতাব্দী ধরে।
বুঝিসনা কেন ওদের রয়েছে বহুবিধ মজবুরী;
পঙ্গু সবাই পরিবারে যত আছে উত্তরসূরী।

জন্মের পরে  পড়াশুনা করে হয়  মানসিক রুগী

অসীম ক্ষুধার জটিল ব্যাধিতে ক্রমাগত যায় ভুগী।

 নিজেও ভুগবে, ভোগাবে সকল বাংলার জনগন

যন্ত্রের মতো নির্মম ওরা নেই মানুষের মন।



হালকা অষুধে এই শালাদের সারিবার উপায় নাই;
ঘুষ চাইলেই লাত্থি মারিয়া বলিবা চুদির ভাই।

 


Friday, November 17, 2023

মৃতদের শহর

তোমরা কি জানো?
তোমাদের পাশের বাড়ির জীবিত লেখকটি
কতগুলো কবিতা, গান বা উপন্যাস লিখেছে?
তার জীবন-জীবিকার বর্তমান অবস্থা কি?

কিংবা; পাশের পাড়ার মেয়েটিকে চেনো?
যে জাতীয় প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কার পেয়ে
তোমাদেরএলাকার সুনাম বাড়িয়েছে;
যে এখন তেমন ঘর থেকেই বেরোয় না।

অথবা সেই শিল্পীদের কথা?
যারা রঙ আর কাগজের মূল্য বৃদ্ধিতে ছবি আঁকা ছেড়েই দিয়েছে?
 
তোমরা কি জানো?
আশেপাশের কত সৃষ্টিশীল মানুষ তাদের সৃষ্টিশীলতাকে
অভাবের কাছে বিক্রি করে দিয়ে পেট চালানোর সংগ্রামে যোগ দিয়েছে?
 
তোমরা তো মৃতদের শহরে বসবাস করো!
এলাকার বা দেশের জনপ্রিয় মৃত মানুষগুলো তোমাদের প্রধান লক্ষ্য
তোমরা এটুকুও জানোনা যে,
মৃতদের শহরে মৃতদের নিয়ে শুধু মৃতরাই বসবাস করে।।

Thursday, November 16, 2023

আয়কর নোটিস ২০২৩

 

 ট্যাক্স অফিসের নোটিশ এসেছে

বলিয়াছে দেখা করতে
মনে ভাবিলাম, সারিয়াছে কাম
জম আসিতেছে ধরতে।
 
চালানের ফাইল, বিল ভাউচার
হিসাবের খাতাখানা
ব্যাংক ষ্টেটমেন্ট, অডিটের কপি
করিতেছি ফানা ফানা।।
 
ট্যাক্স অফিসের হয়রানি সেতো
নাকানি চুবানি খাওয়া।
মনে মনে ভাবি এর চেয়ে ভালো
বাঘের খাঁচায় যাওয়া।
 
দিনে টেনশন রাতে ঘুম নাই
কোনখান দিয়া ধরে?
কোন ভুল খানা ধরাইয়া দিয়া
নিজের পকেট ভরে!
   
অপারগ হয়ে সব কিছু লয়ে
পৌছলাম অবশেষে
সহকারী আপা মুচকি হাসিয়া
বলে বিজ্ঞের বেশে।
 
স্যার আসেনাই, টেনশন কেন?
সব হয়ে যাবে ঠিক
আমাদের দিকে চাহিয়েন ভাই
হাসিলেন ফিক ফিক।
 
বলি ভয়ে ভয়ে, কি করিতে হবে?
এগুলো কি দিব জমা?
বলিলেন তিনি; এসব কিছুতে
হইবেনা কিছু ক্ষমা।
 
পরির্শক যাইবে বাড়িতে
দেখিবে খুটিয়া সব
হাজার বিশেক দিবেন তাহাকে
পরে জানিবেন সব।

পরিদর্শ আসিয়া কহিলো
কোন কিছু ঠিক নাই।
হিসেবের খাতা বিল ভাউচার
যতই তারে দেখাই।
 
কোনখান থেকে কি ভূল হইলো
কিছু নাহি কন খুলে।
মুখখানা তার গম্ভীরকরে
কলম লইলো তুলে।
 
বিজ্ঞের মতো চশমাটা খুলে
বলিলেন অবশেষে
মনে হইতেছে কপাল খারাপ
যাইবেন বুঝি ফেঁসে।
 
বিশ হাজারের খামটি তুলিয়া
দিলাম তাহার হাতে।
চোখ ঘোচাইয়া বলিলেন তিনি,
কিছু হইবে না এতে!
 
স্যারের জন্য হইবে যে দিতে
আরো লাখ দুই তিন।
মনে ভাবিলাম পরিবার নিয়া
কাটিবে কিভাবে দিন।

ঘুষ না পাইলে কর ধরে দেবে-
আপিল যাইতে হবে;
আপিলের ঘুষ, উকিলের ফিস-
কর যা, সেটাই রবে।
 
সব শেষে আছে জামানত দিয়ে
ট্রাইবুনালের ফের-
সেটাসেট করে আরো ক্ষতি হবে-
অর্থ ও স্বাস্থ্যের।
 
সব কিছু হায় যদি চলে যায়
করের ঘুষের খাতে,
পরের বছর পরিবার নিয়া
ভাত জুটিবেনা পাতে।
 
হাত জোড় করে কহিলাম “দাদা
কিছু কম করা যায় না”?
তিনি হেসে কন কর ধরে দিলে
লাখ বিশেকেও হয় না।
 
মনে মনে ভাবি সারা বছরের
দশ লাখ আয় নাই
বিশ লাখ টাকা কোথা হতে দিবো
ভেবে কুল নাহি পাই।
 
অবশেষে রফা হল দুই লাখে
কিছু করও দিতে হবে;
সহকারী সেই আপার পাওনা
সেটাও মিটাতে হবে।
 
সারা বছরের নীট ইনকাম
হইয়াছে লাখ ছয়
ঘুষে আর করে গেল তিন লাখ
 তিন লাখ বাকী রয়।
 
মনে মনে ভাবি, হয়তো আমার
 হিসেবে রয়েছে ভুল।
কষ্ট করিয়া আমি আয় করি
ধনী হয় নেফাউল।।

 

Wednesday, August 23, 2023

দেশ



একটা পুকুর টইটুম্বুর নানান মাছে ভরা
অগনিত মাছ অসহায়, যায়না নড়া-চড়া
অল্প কিছু রাঘব বোয়াল পুকুর বেড়ায় চষে
যারে ইচ্ছে তারে ধরে, দোষে বা নির্দোষে।
রাঘব-বোয়াল চরিত্রহীন নেইকো নীতি-জ্ঞান।
ছোট-ছোট মাছেরাই তাদের আবার ফ্যান।
ফ্যান ঠিক নয়, প্রানের ভয়ে শোষন মেনে চলে
প্রানের ভয়েই প্রান দিয়ে যায় প্রতি পলে পলে।
ছোট্ট এ প্রান ছোট্ট জীবন তবু কতই আশা।
নরক ভয়ে নরকেই গড়ছে আশার বাসা।

Sunday, August 20, 2023

বঙ্গদেশের সার্বজনীন খাবার।




খাবার দাবার সার্বজনীন সবসময়ে হয় না
সকল খাবার সকল পেটে সমানভাবে সয়না।
পেট কি বলি; দৃষ্টি ভঙ্গি! একের খাবার দেখে;
অন্যজনের বমি আসে দেখলে তারে চেখে।
ধর্ম-বর্ণ-দেশ ভেদেও নানান রকম রূচি
একজনে যা খায় সাদরে অপরের অশুচি।
তারপরেও মহা খাবার আছে বঙ্গদেশে
এই খাবারের রূচি আছে সকল নির্বিশেষে।
ধর্ম-বর্ণ, চাকরীর গ্রেড প্রথম কিংবা চার
হোক অফিসের প্রধান কিংবা হোক না সে ড্রাইভার।
এই খাবারে রূচি বিরোধ নেই মোটে একচুল
হোক না তাহার নাম অভিজিৎ, হোক না নেফাউল।