Thursday, October 8, 2020

দ্বৈত সত্ত্বা

 


আমার চিন্তা আমার সাথে করছে প্রবঞ্চনা
আমি বিভক্ত আজ
নিজেই নিজকে করছি প্রতারনা।।
 
আমি যাই ভাবি তাও সত্যি যেমন,
উল্টোটাও যেমনি;
যে পথ শেষে লক্ষ্য আমার,
উল্টো পথেও তেমনি।
আমি পাপ পুন্যের
একই দেহে করছি আরাধনা।।
 
আমি সত্যি এবং স্বপ্ন দুটোই
এই চোখেতেই দেখি।
আমি যেই কলমে কাঁটি, আবার
সেই কলমেই লেখি।.
আমি সুখের তরে কাছে টানি
হতাশা যন্ত্রনা।।

Tuesday, October 6, 2020

আলো

 



কখোনো কি দেখেছা?

লোহা নিজে তার গায়ের মরিচা ঝেড়ে ফেলে?

মস্তিস্কে চোরা কুঠুরিতে অন্ধকার আটকে আছে!

মাথাটা ফাটিয়ে রোদ্দুরে বিছিয়ে দাও,

আলো প্রবেশ করুক প্রতিটি অলিতে-গলিতে।

নিওরন উজ্জীবিত হোক,

শ্যাওলাগুলো শুকিয়ে ধুলো হয়ে ঝড়ে যাক,

ভেঙ্গে পরুক মুখোশ।

 

তখন যদি তুমি ভালোবাসার কবিতা পড়ো,

হয়তে মনের গহীণে হাহাকার উঠবে,

হয়তো চোখের কোনে গড়াবে সত্যিকারের অশ্রু।

Saturday, September 5, 2020

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব



লিখতে নারি গদ্য, পদ্য
জানিনা গান, অভিনয়,
আবৃত্তি বা নৃত্য জানি..
ব্যপারটা ঠিক তাও নয়।
 
কথা জানি, যখন যেমন,
যেথায় যেমন লাগে;
ভিরবাট্টা দেখলে আমি
থাকি সবার আগে।
 
সংগঠক? তাও বলা যায়;
আছি দু-পাঁচটাতে
যেটার সভাপতি ছিলাম
সেটার সূর্য পাটে।
 
প্রশাসন, লোকাল নেতা
যে ক্ষমতায় আছে?
খুঁজে খুঁজে থাকি আমি
তাদের কাছে কাছে।
 
শিল্প এবং শিল্পী? সে নয়
মূখ্য আমার কাছে
আমি পালি তাদের, যারা
ঘোরে আমার পাছে।
 
আমার কথার পুতুল যারা
তারাই আমার প্রিয়
তাদের ঘাড়ে দাড়িয়ে আমি
হই অতুলনীয়।
  
প্রবীণ বলে মুখের উপর
কেউ বলেনা কথা।
পাছে লোকে কয় কি? সে তা
বলুক গিয়ে যাতা।
 
সবসময়ে সবখানে কান
দিলে কিআর চলে।
সময় বুঝে সময় মত
ফাঁসিয়ে দেব কলে।
 
ঐটা  আমি ভালো পারি 
সবাই সেটা জানে।
এই অষুধেই সবাই আমায়
বাধ্য হয়ে মানে।
 জানি আমি! কে আমাকে
কত্ত ভালোবাসে!
পিছে বসে গালি দেয় আর
সামনে এলে হাসে।
 
সে হাসিতেও ঘৃনা থাকে
সেটাও আমি জানি
যায় না কিছু এসে। এসব
মোর কাছে জল-পানি।
 
জমুক ঘৃনা, গ্লানি, তবু
যে কটা দিন বাঁচি
মরলে মারুক ঝারু, তবে
এখনতো বেশ আছি।
x

Wednesday, August 19, 2020

চোর

 


পরের বাড়ির আম-জাম চোর

হাস, মুরগী, লিচু, এচড়;

দিন যত যায় এমনি করে

হাতের কেরামতি বাড়ে।

ছোট্ট চোর আজ মস্ত চোরা

এখন চড়ে গাড়ি ঘোড়া।

Monday, August 17, 2020

সত্য কথা




 















শোনেন,

আমি আগের মত ইদানিং আর

 সত্য কথা কই না।
কওয়ার আগে, অনেক ভাবি;
ফাও রিস্ক আর লই না।
 
এই যে ধরেন কেউ জিগাইলো
কেমন আছেন ভাই”?
আমি অনেক কিছু ভাবি;
কি বলিলে ভালো হয়
আর কোনটাতে রিস্ক নাই?
 
ভালো কিংবা খারাপ আছি,
আনন্দে বা দুঃখে আছি,
কি বললে সে খুশি?
সে যেটা চায়, সেটাই বলি,
সত্যি, মনে পুশি।
 
এমনি করেই সত্যিটাও
মরে মনের মাঝে
রোবট হয়ে বেড়াই ঘুরে
সকাল সন্ধ্য সাঁঝে।

Sunday, March 29, 2020

মানষিকতা


মাদারচোৎ এর দেশে
কেউবা সাজেন জনসেবক কেউ অফিসার বেশে,
কেউবা সেজে ব্যাবসায়ী আর কেউবা সেজে আমলা
স্বদেশ মাতার গাড় মেরে যান, ভরেন নিজের গামলা।
কারে কি যে বলি?
আমিও কি আর সুযোগ পেলে, এমনি সোজা চলি?



করোনা ভাইরাস




এ যুদ্ধ নয় মুক্তিযুদ্ধ
এ, পালিয়ে থাকা।
এ যুদ্ধতে একটাই কাজ
নিজেকে সেফ রাখা।

নিজে বাঁচলে আছেন পিতা
এটাই মুল মন্ত্র
নিজে বিকল মানেই হল
বিকল রাষ্ট্রযন্ত্র।

নিজকে ভালোবাসার মাঝেই
আছে সবার হিত
গলায় গলা খাতির মানেই
হিতে বিপরীত।

দুরে থেকেই ভালবাসা
প্রানের কাছাকাছি
ঘরে থাকি দুরে থাকি
সবাই মিলে বাঁচি।