Thursday, June 2, 2022

আবদুল গাফফার চৌধুরী

 

তোমার গানে ফুটলো যে ফুল

তারই সুবাস বিশ্বময়।

বিদায় বন্ধু তোমার স্মৃতি

বাংলাভাষীর ভোলার নয়।

 

বাংলা ভাষার সৈনিক তুমি,

তুমি প্রিয়জন; তুমি চিরচেনা

ভাষার কবি; প্রানের মানুষ

আমরা তোমায় ভুলবো না।

 

Saturday, February 5, 2022

আত্মসম্মান


 তুমি মানুষ রেখে পদ-পদবীর গাও গুনগান যত
 তুমি মানবতা মাড়িয়ে যতই ছোট অবিরত।
তুমি এই মানুষের রক্ত দিয়েই রাঙ্গাও তোমার পথ;
তুমি একাই কেবল সম্মানিত, এই তো তোমার মত?
 
তাদের মাঝেও এমন মানুষ আছেন, তা নাও জেনে।
যারা; খালি পেট আর পকেট বেচেই; উচু মাথা কেনে।

চুরির শুরু-



 ছোট্ট শিশু; কি করেছে? পরের গাছে ঢিল মেরেছে।
পাকলে বড়ই সবাই অমন মারেই।
হাস মুরগীর খোপখানা, কাল রাতের বেলা হল চুরি
কৈশোরে তাও একটু আধটু ঝাড়েই।
 
 চুরি শুরু এখান থেকেই, কচু গাছটি কেটে কেটেই
ডাকাত হয়ে উঠবে সে একদিন।
নষ্ট নীতির শিক্ষা থেকে, দুর্নীতিবাজ উঠবে পেকে,
সোনার দেশে আনবে সে দুর্দিন।

Friday, July 16, 2021

স্যার


স্যার? ও আমি প্রায়ই বলি;

সব বলাটা বদ না!

কিছু স্যারে ”জনাব” বোঝাই

বাকী স্যারে ”চোদনা”।

x

Saturday, June 12, 2021

গরিবের হাতি রোগ

 


আমি যখন ইয়ে হবো;
ঐযে সকল অনুষ্ঠানে গিয়ে
মঞ্চে উঠে ভাবটি নিয়ে
মাঝ চেয়ারে বসে রবো!
 
বিশেষ না না প্রধান অতিথিতো তারেই কয়
আমি সেটাই হবো সেই আশাতে
নেতার সাথে তার বাসাতে  
কাটাচ্ছি সময়।
 
সবাই এসে অপেক্ষাতে ঘামবে রোদে বসে
সহ্য করার শেষ সীমাটির যখন যাবে এসে
ঠিক তখনই হঠাৎ করে আলিশান এক গাড়ি চরে
আসবো আমি সভার মাঝে দুই পাশে সব যাবে সরে
ঘাড় উচিয়ে হাতটি নেড়ে
চশমা দিয়ে নাকের পড়ে
সগৌরবে হেটে যাবে ঘাড়টি তেড়া করে
হাত বাড়ালেই জনতারা, ছোঁব আলতো করে।
আনন্দিত উপস্থাপক কন্ঠে আবেগ দিয়ে
আমার আসার খবর দেবে আমার নামটি নিয়ে
করতালি উত্তেজনা;
এদিক সেদিক আনাগোনা
যাবে বেড়ে সভা স্থলে
মঞ্চে সবাই দাড়িয়ে গিয়ে;
আমার দিকে হাত বাড়িয়ে
আমার কাছে আসবে চলে।
বিজ্ঞজনের হাসির মত দিয়ে একটু হাসি
মঞ্চে উঠে দুহাত তুলে বলবো ভালোবাসি।
ঐ জনতা বুঝবে কি আর
 কি আছে মোর মনে?
সবচে আমি ভালোবাসি
সম্পদ আহরনে।
x

Saturday, November 14, 2020

রাষ্ট্র



 রাষ্ট্র যখন অনিয়মের, নেয় না  কারো খোঁজ,
রাষ্ট্র যখন পকেট কেটে করেন ভুড়ি ভোজ।
রাষ্ট্র যখন আইন বানিয়ে আমায় শোষন করে।
 রাষ্ট্র যখন ভয় দেখিয়ে ভোটাধিকার হরে ।
রাষ্ট্র যখন লুটতরাজ আর, মিথ্যে তেলে ভাসে
মানুষ তখন মুক্তি পেতে নিজের রক্তে ভাসে।


Sunday, October 25, 2020

ব্যবসায় ধর্ম




ছড়াতে যে ধর্ম, বোঝ তার মর্ম?
টুপি বেচা, গোশ বেচা,
উৎসবে জামা জুতা,
পৈতা বা ফুল বেঁচা
আরো যত কর্ম-
সবই হল ব্যবসায়।
ব্যবসায় ধর্ম।
 
ধর্মের উৎসব? ভাবো বুঝি তাই?
পকেটেতে টাকা এলে
মনে যেই খুশী মেলে
সে খুশীতে ধর্মের কোন লেশ নাই।
 
মানুষ যখন হন ধর্মীয় কবি,
ধর্মের জয়গান
হর রোজ লিখে যান
ধর্মকে পুজি করে
সেটার ঝান্ডা ধরে
দিনে দিনে বনে যান সুখ্যাতি লোভী।
 
বিশ্বাসে ধর্ম। যেখানে তা নাই..
ধর্মটা যার যার
উৎসবও তার তার,
এই কথাটুকু তুমি জেনে রাখ ভাই।
x
x