Sunday, August 20, 2023
Thursday, June 15, 2023
A time comes
A time comes
When something is echoed in every heart.
A time comes
When a thorn hurts in the happiness
There comes a time in everyone's life
When the world needs something to give.
We are all one big family on earth
Everyone is alone in this world
Everyone has to die.
Death does not mean end; it is Perfection.
Perfection of life but it is time.
We are part of time.
Whose constancy flows and moves
Eternity.
So let,s start giving..
দুরত্ব
আর কতটা দুরত্ব তৈরি করবে তোমার আমার মাঝে?
তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দুর থেকে
চাঁদ প্রতিমাসেই জোছনা পাঠায় আমার কাছে।
কোটি কোটি কিলোমিটার দুর থেকে
সূর্যের আলো এসে দেখা দেয় রোজ।
সাত আসমান দুর থেকে।
মাঝে মাঝে ইশ্বর এসেও দেখা দেন,
যোগাযোগ করেন।
অসীম বিশ্বব্রক্ষান্ড আমার গা ঘেষে
রোজ তার উপস্থিতির জানান দেয়।
অথচ তুমি?
Friday, March 10, 2023
নাট বল্টু
বল্টু আসিয়া কহিলো নাটেরে তুই শালা বড় বাম
তোর প্রবেশের প্যাচে প্যাচে জ্বালা, ছুটিতেছে মোর ঘাম
নাট কহে শালা পুচকে বল্টু ঐটুকু তোর সাইজ!
ফোট শালা তুই, তোকে ছাড়া আজ, চলবে যে কাম কাইজ।
কল কব্জা ও যন্ত্রংশরা খুলিয়া খুলিয়া পরে
এমনি করিয়া সম্ভাবনারা, ধুকিয়া ধুকিয়া মরে।
বেকুব জনতা- ও রাষ্ট্রীয় চোর;
রাষ্ট্র ব্যবস্থাতে যখন সবখানেতেই চোর;
রাষ্ট্র তখন বিড়ম্বনা, মাচ মাচ মাচ মোর।
চোর- গাছে খাবে তলারটাকেও করবে পরিস্কার।
তারপরে কোন পদ্ধতিতে?
আটকাবে কোন কোন নীতিতে?
করবে আবিস্কার।
জনগন!
এমন চোরের মাঝে তুমি দেশের মালিক হয়ে;
পড়ে গ্যাছো গ্যাড়াকলে লোটা কম্বল লয়ে।
যেই নীতি আর যেই আইনটাই হোকনা কেন পাশ;
ওদের তাতেই পোয়াবাড়ো, তোমার পিছে বাঁশ।
আইন মানা সে তোমার কর্ম, পান থেকে চুন গেলে,
শাসন বানী শুনতে হবে,
জরিমানা গুনতে হবে, নিজের করা ভুলে।
ভাবছো তুমি যাচ্ছে বুঝি ওই টাকা রাজকোষে?
হয়তো তুমি জানতে পারে,
কিংবা আমায় মানতে পারো,
সব আইনেই পকেট ওদের ভরছে পরিতোষে।
বাড়ছে এখন দিনে দিনে সকল বাজার দর,
খরচ তোমার তোমার আয়ে
আধপেটে দিন যাক না বয়ে
চোরের টাকা দিতেই হবে, না হলে তুই মর।
খাটতে হবে, করতে হবে এক দিনে পাঁচ কাজ
না হলে কাল বিদেশ গিয়ে
শ্রমিক হয়ে লেবার দিয়ে,
রেমিটেন্স বাড়াতে হবে, যাই ভাবো সাত পাঁচ।
চোরের আবার বেতন আছে, ভুললে কি আর চলে?
দিতে হবে, বেতন-বোনাস মাস বা বছর গেলে।
হাত লাগেনা, বেতন তাদের ব্যাংকে পড়েই থাকে;
তারপরেও; মাস গেলে তা দিতেই হবে তাকে
বোকা মালিক, স্বপ্ন অলীক দেখতে অনেক পারো,
একদিন সব ঠিক হবে তাই মুখ বুজে সও আরো,
দেয়ালে পিঠ ঠেকে ঠেকে চামড়া গেছে উঠে,
মালিক হয়ে কর্মচারীর বইছ যে আজ মুটে।
হায় জনগন! বেকুব হয়েই কাটছে তোমার দিন!
রাজকীয় চোরের খোরাক বাড়ছে যে দিন দিন।
তোমার লাখো প্রানের দামে স্বাধীন হল দেশ;
দিয়ে দিয়েই আজকে তুমি হয়েছ নিঃশেষ।
পেট ভরেনা, রোগ সারেনা, শুকায়না তো ঘাম।
আটি ছোলা, এটাই এখন আম জনতার আম।
11.03.2023
রাষ্ট্র ব্যবস্থাতে যখন সবখানেতেই চোর;
রাষ্ট্র তখন বিড়ম্বনা, মাচ মাচ মাচ মোর।
চোর- গাছে খাবে তলারটাকেও করবে পরিস্কার।
তারপরে কোন পদ্ধতিতে?
আটকাবে কোন কোন নীতিতে?
করবে আবিস্কার।
জনগন!
এমন চোরের মাঝে তুমি দেশের মালিক হয়ে;
পড়ে গ্যাছো গ্যাড়াকলে লোটা কম্বল লয়ে।
যেই নীতি আর যেই আইনটাই হোকনা কেন পাশ;
ওদের তাতেই পোয়াবাড়ো, তোমার পিছে বাঁশ।
আইন মানা সে তোমার কর্ম, পান থেকে চুন গেলে,
শাসন বানী শুনতে হবে,
জরিমানা গুনতে হবে, নিজের করা ভুলে।
ভাবছো তুমি যাচ্ছে বুঝি ওই টাকা রাজকোষে?
হয়তো তুমি জানতে পারে,
কিংবা আমায় মানতে পারো,
সব আইনেই পকেট ওদের ভরছে পরিতোষে।
বাড়ছে এখন দিনে দিনে সকল বাজার দর,
খরচ তোমার তোমার আয়ে
আধপেটে দিন যাক না বয়ে
চোরের টাকা দিতেই হবে, না হলে তুই মর।
খাটতে হবে, করতে হবে এক দিনে পাঁচ কাজ
না হলে কাল বিদেশ গিয়ে
শ্রমিক হয়ে লেবার দিয়ে,
রেমিটেন্স বাড়াতে হবে, যাই ভাবো সাত পাঁচ।
চোরের আবার বেতন আছে, ভুললে কি আর চলে?
দিতে হবে, বেতন-বোনাস মাস বা বছর গেলে।
হাত লাগেনা, বেতন তাদের ব্যাংকে পড়েই থাকে;
তারপরেও; মাস গেলে তা দিতেই হবে তাকে
বোকা মালিক, স্বপ্ন অলীক দেখতে অনেক পারো,
একদিন সব ঠিক হবে তাই মুখ বুজে সও আরো,
দেয়ালে পিঠ ঠেকে ঠেকে চামড়া গেছে উঠে,
মালিক হয়ে কর্মচারীর বইছ যে আজ মুটে।
হায় জনগন! বেকুব হয়েই কাটছে তোমার দিন!
রাজকীয় চোরের খোরাক বাড়ছে যে দিন দিন।
তোমার লাখো প্রানের দামে স্বাধীন হল দেশ;
দিয়ে দিয়েই আজকে তুমি হয়েছ নিঃশেষ।
পেট ভরেনা, রোগ সারেনা, শুকায়না তো ঘাম।
আটি ছোলা, এটাই এখন আম জনতার আম।
11.03.2023
Wednesday, March 1, 2023
সাংস্কৃতি চর্চা
লিখতে থাকো গাইতে থাকো চর্চা থাকুক
অব্যহতআসুক দুঃখ দারিদ্র আর অবহেলা অবিরত;বাতাস খেয়ে থাকবে তুমি সইবে গরম, বর্ষা, শীততোমার ত্যাগই সংস্কৃতির উৎকর্ষে আবশ্যিক।কি চাও তুমি? তোমার জীবন ধন্য শুধুই দিয়ে দিয়ে;জাতি উঠবে মগডালেতে(!), তোমারটাকেই নিয়ে নিয়ে।দেশের তরে এতটুকু! হোক তা তোমার আমরন।মরলে, তোমায় স্মরন সভায় শোধ দেবে সব জনগন।মরোনোত্তর দুই চারটা পুরস্কারও জুটবে ভালে;পরপারে দেখবে তুমি, লাগবে হাওয়া মনের পালে।ভাবতে পারো সেথায় বসে, কি লাভ এসব এখন পেয়ে?সান্তনা নাও, কিছু পেলে, একবারে না পাওয়ার চেয়ে।মনে মনে চিন্তা তোমার, জন্মি যদি আর একবার;সাংস্কৃতির চর্চা? দুর দুর! আমলা হওয়াই ফায়দার।০২/০৩/২০২৩
Thursday, June 2, 2022
আবদুল গাফফার চৌধুরী
তোমার গানে ফুটলো যে ফুল
তারই সুবাস
বিশ্বময়।
বিদায় বন্ধু
তোমার স্মৃতি
বাংলাভাষীর
ভোলার নয়।
বাংলা ভাষার
সৈনিক তুমি,
তুমি প্রিয়জন;
তুমি চিরচেনা
ভাষার কবি;
প্রানের মানুষ
আমরা তোমায়
ভুলবো না।

