Friday, March 10, 2023

বেকুব জনতা- ও রাষ্ট্রীয় চোর;

রাষ্ট্র ব্যবস্থাতে যখন সবখানেতেই চোর;
রাষ্ট্র তখন বিড়ম্বনা, মাচ মাচ মাচ মোর।
চোর- গাছে খাবে তলারটাকেও করবে পরিস্কার।
তারপরে কোন পদ্ধতিতে?
আটকাবে কোন কোন নীতিতে?
করবে আবিস্কার।
 
জনগন!
এমন চোরের মাঝে তুমি দেশের মালিক হয়ে;
পড়ে গ্যাছো গ্যাড়াকলে লোটা কম্বল লয়ে।
যেই নীতি আর যেই আইনটাই হোকনা কেন পাশ;
ওদের তাতেই পোয়াবাড়ো, তোমার পিছে বাঁশ।
আইন মানা সে তোমার কর্ম, পান থেকে চুন গেলে,
শাসন বানী শুনতে হবে,
জরিমানা গুনতে হবে, নিজের করা ভুলে।
 ভাবছো তুমি যাচ্ছে বুঝি ওই টাকা রাজকোষে?
হয়তো তুমি জানতে পারে,
কিংবা আমায় মানতে পারো,
সব আইনেই পকেট ওদের ভরছে পরিতোষে।
 
বাড়ছে এখন দিনে দিনে সকল বাজার দর,
খরচ তোমার তোমার আয়ে
আধপেটে দিন যাক না বয়ে
চোরের টাকা দিতেই হবে, না হলে তুই মর।
খাটতে হবে, করতে হবে এক দিনে পাঁচ কাজ
না হলে কাল বিদেশ গিয়ে
শ্রমিক হয়ে লেবার দিয়ে,
রেমিটেন্স বাড়াতে হবে, যাই ভাবো সাত পাঁচ।
 
চোরের আবার বেতন আছে, ভুললে কি আর চলে?
দিতে হবে, বেতন-বোনাস মাস বা বছর গেলে।
হাত লাগেনা, বেতন তাদের ব্যাংকে পড়েই থাকে;
তারপরেও; মাস গেলে তা দিতেই হবে তাকে
 
  বোকা মালিক, স্বপ্ন অলীক দেখতে অনেক পারো,
একদিন সব ঠিক হবে তাই মুখ বুজে সও আরো,
দেয়ালে পিঠ ঠেকে ঠেকে চামড়া গেছে উঠে,
মালিক হয়ে কর্মচারীর বইছ যে আজ মুটে।
হায় জনগন! বেকুব হয়েই কাটছে তোমার দিন!
 রাজকীয় চোরের খোরাক বাড়ছে যে দিন দিন।
তোমার লাখো প্রানের দামে স্বাধীন হল দেশ;
দিয়ে দিয়েই আজকে তুমি হয়েছ নিঃশেষ।   
পেট ভরেনা, রোগ সারেনা, শুকায়না তো ঘাম।
আটি ছোলা, এটাই এখন আম জনতার আম।
11.03.2023

Wednesday, March 1, 2023

সাংস্কৃতি চর্চা

 


লিখতে থাকো গাইতে থাকো চর্চা থাকুক অব্যহত
আসুক দুঃখ দারিদ্র আর অবহেলা অবিরত;
বাতাস খেয়ে থাকবে তুমি সইবে গরম, বর্ষা, শীত
তোমার ত্যাগই সংস্কৃতির উৎকর্ষে আবশ্যিক।
কি চাও তুমি? তোমার জীবন ধন্য শুধুই দিয়ে দিয়ে;
জাতি উঠবে মগডালেতে(!), তোমারটাকেই নিয়ে নিয়ে।
দেশের তরে এতটুকু! হোক তা তোমার আমরন।
মরলে, তোমায় স্মরন সভায় শোধ দেবে সব জনগন।
মরোনোত্তর দুই চারটা পুরস্কারও জুটবে ভালে;
পরপারে দেখবে তুমি, লাগবে হাওয়া মনের পালে।
ভাবতে পারো সেথায় বসে, কি লাভ এসব এখন পেয়ে?
সান্তনা নাও, কিছু পেলে, একবারে না পাওয়ার চেয়ে।
মনে মনে চিন্তা তোমার, জন্মি যদি আর একবার;
সাংস্কৃতির চর্চা? দুর দুর! আমলা হওয়াই ফায়দার।
০২/০৩/২০২৩

Thursday, June 2, 2022

আবদুল গাফফার চৌধুরী

 

তোমার গানে ফুটলো যে ফুল

তারই সুবাস বিশ্বময়।

বিদায় বন্ধু তোমার স্মৃতি

বাংলাভাষীর ভোলার নয়।

 

বাংলা ভাষার সৈনিক তুমি,

তুমি প্রিয়জন; তুমি চিরচেনা

ভাষার কবি; প্রানের মানুষ

আমরা তোমায় ভুলবো না।

 

Saturday, February 5, 2022

আত্মসম্মান


 তুমি মানুষ রেখে পদ-পদবীর গাও গুনগান যত
 তুমি মানবতা মাড়িয়ে যতই ছোট অবিরত।
তুমি এই মানুষের রক্ত দিয়েই রাঙ্গাও তোমার পথ;
তুমি একাই কেবল সম্মানিত, এই তো তোমার মত?
 
তাদের মাঝেও এমন মানুষ আছেন, তা নাও জেনে।
যারা; খালি পেট আর পকেট বেচেই; উচু মাথা কেনে।

চুরির শুরু-



 ছোট্ট শিশু; কি করেছে? পরের গাছে ঢিল মেরেছে।
পাকলে বড়ই সবাই অমন মারেই।
হাস মুরগীর খোপখানা, কাল রাতের বেলা হল চুরি
কৈশোরে তাও একটু আধটু ঝাড়েই।
 
 চুরি শুরু এখান থেকেই, কচু গাছটি কেটে কেটেই
ডাকাত হয়ে উঠবে সে একদিন।
নষ্ট নীতির শিক্ষা থেকে, দুর্নীতিবাজ উঠবে পেকে,
সোনার দেশে আনবে সে দুর্দিন।

Friday, July 16, 2021

স্যার


স্যার? ও আমি প্রায়ই বলি;

সব বলাটা বদ না!

কিছু স্যারে ”জনাব” বোঝাই

বাকী স্যারে ”চোদনা”।

x

Saturday, June 12, 2021

গরিবের হাতি রোগ

 


আমি যখন ইয়ে হবো;
ঐযে সকল অনুষ্ঠানে গিয়ে
মঞ্চে উঠে ভাবটি নিয়ে
মাঝ চেয়ারে বসে রবো!
 
বিশেষ না না প্রধান অতিথিতো তারেই কয়
আমি সেটাই হবো সেই আশাতে
নেতার সাথে তার বাসাতে  
কাটাচ্ছি সময়।
 
সবাই এসে অপেক্ষাতে ঘামবে রোদে বসে
সহ্য করার শেষ সীমাটির যখন যাবে এসে
ঠিক তখনই হঠাৎ করে আলিশান এক গাড়ি চরে
আসবো আমি সভার মাঝে দুই পাশে সব যাবে সরে
ঘাড় উচিয়ে হাতটি নেড়ে
চশমা দিয়ে নাকের পড়ে
সগৌরবে হেটে যাবে ঘাড়টি তেড়া করে
হাত বাড়ালেই জনতারা, ছোঁব আলতো করে।
আনন্দিত উপস্থাপক কন্ঠে আবেগ দিয়ে
আমার আসার খবর দেবে আমার নামটি নিয়ে
করতালি উত্তেজনা;
এদিক সেদিক আনাগোনা
যাবে বেড়ে সভা স্থলে
মঞ্চে সবাই দাড়িয়ে গিয়ে;
আমার দিকে হাত বাড়িয়ে
আমার কাছে আসবে চলে।
বিজ্ঞজনের হাসির মত দিয়ে একটু হাসি
মঞ্চে উঠে দুহাত তুলে বলবো ভালোবাসি।
ঐ জনতা বুঝবে কি আর
 কি আছে মোর মনে?
সবচে আমি ভালোবাসি
সম্পদ আহরনে।
x