Wednesday, July 24, 2019
Wednesday, July 3, 2019
দুর্নীতি, পাপ এবং পাপী
যোগ্যতা আজ মাপার
মাপার কি বাহার!
অফিস আদালতে করেন
কেমন ব্যবহার?
কেমন করে টাকা মারেন,
রাখেন কোথায় ভরে?
পাবলিক এলে ম্যনেজ
করেন তিনি কেমন করে?
ধর্মালয়ে কেমন করে
খরচ করেন কত?
দায়িত্ব যা পালন করেন;
করে নিজের মত।
বেতন যা পান সবই জমে,
রোজ চলে কি দিয়ে?
ডিউটি যা; সেটার সবই
করেন উপরি নিয়ে।
কাজটা করেন বড় চোরের,
কিন্ত নাকটা উচু!
সকলকেই ভাবেন তিনি
চোরের মত নিচু।
মানুষ মাপেন টাকা
দিয়ে, যোগ্যতাও টাকা।
তাহার কাছে টাকা ছাড়া
এই দুনিয়া ফাঁকা।
এমন টাকার উপাসনায়
আছে যারা রত
সোনার বাংলা ধ্বংশ
যে আজ করছে ঘুনের মত।
ওদের কি দোষ? আমরাওতো
টাকার পিছেই ধাই
টাকা আছে যার পকেটে
তিনি মিয়া ভাই।
পাপকে মোরা ঘৃনা করি!
পাপী? তাকে নয়
পাপীর পকেট টাকায়
ভরা। ঘৃনা? তাকি হয়?
কত বড় মানুষ তিনি,
সবাই তাকে জানে।
আইন, প্রশাসন, জনতারা
তাকেই বড় মানে।
আমরাওতো স্কুল কলেজে
এটাই শিখে বড়
পাপীকে নয়, সবাই তোমরা
পাপ কে ঘৃনা কর।
কোন শালা যে এই প্রবচন
খাতায় গেল লিখে
সব বাঙ্গালী মানলো
এবং গেল এটা শিখে।
চিরন্তন সত্য যে নয়
এই কথাটার মানে
পাপ-পুন্য অলীক বস্তু
খুজিবে কোনখানে?
পাপ-পুন্যের মুল্য
কিবা? কেউ যদি না করে
পাপের শাস্তি জেন
সবই যাবে পাপীর ঘরে।
পুনর্বিবেচনার জন্য
ভাবো আর একবার
সব প্রবচন দাবী করে
যৌক্তিক ব্যাখ্যার।
বলি শোন এমনটাই উচিত
ছিল হওয়া,
আজ থেকেই শুরু করি
এমন করে কওয়া
“পাপ কাজ ত্যাগ করো; পাপীকে ঘৃনা করো।”
Thursday, June 27, 2019
লাশ পড়েছে
এলো এলো রব আজ আকাশে বাতাসে
টাকার গন্ধ ঐ বাতাসেতে ভাসে
হাউ মাউ খাউ করে রাক্ষস সব
আনন্দে লালা ঝড়ে, চাঁপা কলরব
লাশ পড়ে গেছে ঐ রাস্তার ধারে
বীর বাঙ্গালীরা দেখে দাড়িয়ে ওপাড়ে
কি করিয়া বীর জাতি হইল যে খাসি
আজ তাহা দুরে থাক, প্রসঙ্গে আসি।
মুদ্রার সুমধুর ঠুং ঠাং সুরে
বিমোহিত রাক্ষস ঘোরে চারিধারে।
মামলায় শুরু হবে শাস্তিতে শেষ,
কতভাবে টাকা যাবে নেই তার লেশ।
ধরবে কি ধরবেনা, ধরে কি পিটাবে?
জেলে নাকি মেডিকেলে? কোথায় ঘুমাবে?
কতজন ধরা হবে, কত হবে ছাড়া
কতজন মা হবেন সন্তান হারা?
রিমান্ডে বাঁশ ডলা, হালকা না ভারি
হাজত; নরক বাস? নাকি হবে বাড়ি?
বাড়ির খাবার? নাকি হোটেলের যাবে
চার্জ সিট নাকি কেস ফাইনাল হবে
তদন্তে কি বেরুবে, হবে কি রিপোর্ট
সাক্ষি হাজির নাকি, মুলতুবি কোর্ট
বিচার আচার? থাক সেটা নাই বলি
রাত বিরাতে তো পথে একা একা চলি
তার ওপর ভয় আছে অবমাননার
মানুষ মরুক, এসে-যায় কি আমার?
এত এত আয়োজন যার তরে হল
ধন্যি মায়ের ছেলে, সে কি দোষী বল?
ছেড়ে দিলে সেই ছেলে হয়তো আবার
বসাবে টাকার এই মেলা বার বার।
ঘুষ দুর্নিতি? দুরঃ এই আসল কাজ
টাকাতেই সব হয় এই দেশে আজ।
নীতি নৈতিকতারা দরজার ওপাশে
অর্থ ও বিবেকের ঘৃন্য আপোষে।
Wednesday, June 26, 2019
ভেজাল বানিজ্য
সোনার দেশে
ভেজাল মানেই বানিজ্যতে ভরা
দুটোই কামাই,
ভেজাল দেয়া এবং ভেজাল ধরা।
টুপাইস কামায় ওরা ওরা
আম জনতা দেখে
মনে দুঃখ ঘুচাতে
মনে দুঃখ ঘুচাতে
এই ফেইজবুকেতেই লেখে।
মাদক
অসংগতির পাহাড়
যখন মাথায় জমায় ভীড়
যন্ত্রনা আর
বিক্ষোভে মন হয় যখন অস্থির
রুখবে কে আর
সে যন্ত্রনা? শান্তনা কে দেবে?
বলবে কাকে?
দেখবে কেবা? পদক্ষেপ কে নেবে?
কিংবা ধর;
নেই কোন কাজ, আনন্দ নেই কোন
চিত্ত বিনোদন? সারাদিন ব্যায়ের হিসেব গোন।
বাজার খচর,
পড়ার খরচ, চিকিৎসাও চড়া
সব কাজে আজ
দুর্নীতি ঘুষ; পকেট? শুণ্য ঘড়া।
কাল কি হবে?
ইউটিলিটির বিল গুলো সব বাঁকী
এ ট্যাক্স
সে ট্যাক্স বাড়ছে ডেইলি, সেবার নামে? ফাঁকি;
আরো আছে ঋনের
কিস্তি চক্রবৃদ্ধি হারে
দিন যত যায়
মাথার মধ্যে যন্ত্রনাটা বাড়ে।
ভুলতে এসব
নিরজনে, থাকতে ক্ষনিক সুখে।
মাদক কি আর এমনি ধরে? ধরে অনেক দুখে!
26.6.2019
Saturday, May 18, 2019
সব যদি চোর হয়
সব যদি চোর হয়
তবু রোজই ভোর হয়।
এত চুরি দেখে দেখে
চোরেরাই বোর হয়।
চোরদেরই ভাল দিন
সু-উচ্চে সমাসীন
দেখে দেখে সব চোর
পুনরায় চোরই রয়।
Monday, March 4, 2019
লেখাপড়া করে যে
লেখাপড়া করে যে,
গাড়ি ঘোড়া চড়ে সে
ঠিক ঠাক কথা ভাই,
নাই কোন ভুল নাই
গাড়ী কার? গাড়ী কার?
ভেবে দেখ এই বার
গাড়ী কেনে সেই জন
পড়াশুনোয় নেই মন।
মন তার ব্যবসায়
নয় রাজনীতি তায়
খুব ভাল কথা কন
বক্তা সে সুধীজন
অর্থের মর্ম
কিযে তার ধর্ম
বুঝেছেন মুল কই
অর্থই অর্থই!
জ্ঞান মেলে, মেলে
জন
এই আসল মুলধন।।
Subscribe to:
Posts (Atom)
